ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
লোহাগাড়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ২ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: ২ লাখ টাকা জরিমানা
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটায় অভিযান চালিয়ে  মো. রুহুল আমিন (৪৬) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে  উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকায় পিবিএম নামে একটি ইটভাটা অভিযান পরিচালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দন্ডপ্রাপ্ত রুহুল আমিন উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার নজির আহমদের পুত্র। 

উপজেলা সূত্রে জানা যায় গত সোমবার বিকেলে চরম্বা ইউনিয়নে পিবিএম নামে একটি ইটভাটা অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন ও ইট উৎপাদনের জন্য পাহাড় কাটা এবং ভাটায় জ্বালানি হিসেবে কাঠ  ব্যবহারের সত্যতা পাওয়া যায়।

তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ৪ ও ৬ ধারায় এক ব্যক্তি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা