ঢাকা | বঙ্গাব্দ

উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে মোমবাতিতে ভোট দিন- এস এম শাহজাহান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে মোমবাতিতে ভোট দিন- এস এম শাহজাহান ছবির ক্যাপশন: মোমবাতিতে ভোট দিন- এস এম শাহজাহান
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

উন্নয়ন ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠা করতে ‘মোমবাতি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।

শনিবার (৩১ জানুয়ারি) আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সকাল থেকে দিনবর তিনি ইউনিয়নের তেকোটা পালের হাট, গুজরা, কুনিরবিল, হেটিখাইন, তালতল বাজার,বরকল ব্রীজ, পীরখাইন, মাইজপাড়া, হাইলধর চৌমুহনী, দক্ষিণ ইছাখালী, মিয়া হাজী দৌলত মাজার জেয়ারত, করে হাইলধর চুন্নাপাড়া, পশ্চিম পাড়া, সৈয়দবাড়ী, খাসখামাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি হেটিখাইন পুতুন আউলিয়া ও হাইলধর মিয়া হাজী দৌলত শাহ মাজার জেয়ারত করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি খাসখামায় নির্বাচনী অফিস উদ্বোধন ও মালঘর মাদরাসার বার্ষিক সালানা জলসায় অংশগ্রহণ পরবর্তী মালঘর বাজারে ব্যাপক গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভা করেন।

গণসংযোগকালে এস এম শাহজাহান বলেন, “আনোয়ারা–কর্ণফুলীর সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব। জনগণের অধিকার আদায়ে সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “এই জনপদের মানুষ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ, জনগণের সমর্থনে মোমবাতি প্রতীক বিজয়ী হলে আনোয়ারা–কর্ণফুলী হবে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ।”

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্ট নেতা গোলাম মোস্তফা, শাহজাদা আবদুল কাদের চাঁদমিয়া, কাজী মোহাম্মদ খোরশেদুল আলম,এস এম ছাদেকুর রহমান,কাজী রফিকুল ইসলাম আনোয়ারি, মাওলানা আনোয়ারুল আজিম, মোরশেদ আলম মুন্সী, এস এম ফরহাদুল আলম, মাওলানা মুফিজ উল্লাহ, এস এম সিরাজুল মুনির, এস এম সাইফুল্লাহ ফারুক, কাজী মোহাম্মদ আলী, আবদুল করিম, ওবায়দুল হক টিটু, ইদ্রিস মিয়া, এস এম গোফরান, হাফেজ আনিছসহ স্থানীয় সুন্নিজোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন