জে.এম জাবেদ- আনোয়ারা
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর সহধর্মিণী আরজু বেগম চৌধুরী।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি সরাসরি ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে সিংহ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং এনডিএম প্রার্থীর নির্বাচনী বার্তা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
প্রচারণাকালে তিনি খাসখামা দিঘির পাড়, ঔষখাইম, পরৈকোড়া, কৈখাইন, বরুমচড়া রাস্তার মাথা, ছমদিয়া, বরুমচড়া, সওদাগর দিঘি (বরুমচড়া), মেম্বারের দোকান (বরুমচড়া), খুরুশকুল, জুইদার, শোলকাটা ও শিলাইগড়া এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।
এ সময় আরজু বেগম চৌধুরী বলেন, আমি আপনাদের কাছে এসেছি একজন সাধারণ মানুষ হিসেবে— একজন স্ত্রী, একজন মা এবং এই এলাকার সন্তান হিসেবে। দীর্ঘদিন ধরে যে অবহেলা, বঞ্চনা ও অনিয়মের শিকার হয়েছেন, তার পরিবর্তন এখন সময়ের দাবি। এনডিএম প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরী রাজনীতিকে মানুষের সেবার মাধ্যমে দেখতে চান। তিনি ক্ষমতার রাজনীতি নয়, উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংসদে আপনার কণ্ঠস্বর হতে চান। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সিংহ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আমি আশা করি।
প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনে এনডিএম প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরী, তার মেজ ভাই মো. ওমর ফারুক এবং আনোয়ারা–কর্ণফুলী উপজেলার নেতৃবৃন্দ।

দৈনিক চট্টগ্রামপোস্ট