ঢাকা | বঙ্গাব্দ

গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী ছবির ক্যাপশন: গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চলমান গ্যাসের সংকট আগামী সপ্তাহখানেকের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

 

রুহুল কবির রিজভী বলেন, বিদ্যুৎ–জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার, ৭ দিনের মধ্যে গ্যাসের সংকট দূর হবে।

 

তিনি বলেন, গণতন্ত্রকে বারবার হত্যা করাসহ বিভিন্ন ভয়ঙ্কর রুপ দেখেছে দেশ, সেই সংকট থেকে উত্তরণেই কাজ করে বিএনপি।

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, অনেক চক্রান্ত ষড়যন্ত্র হওয়ার পরও জনগণকে সাথে নিয়ে এগিয়ে গেছে বিএনপি। বিএনপি ওয়াদা রক্ষাকারী দল, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা