ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম ওয়াসার ড্রাইভার তাজুল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
চট্টগ্রাম ওয়াসার ড্রাইভার তাজুল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন: চট্টগ্রাম ওয়াসার ড্রাইভার তাজুল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
ad728
কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম 


দুর্নীতির মামলায় চট্টগ্রাম ওয়াসার বরখাস্ত গাড়িচালক তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন নেসাকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সোমবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। 

দুদকের কৌশলী মোকাররাম হোসেন জানান, মামলায় মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দুদকের অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, তাজুল ইসলাম নিজের ও স্ত্রীর নামে চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় ২০০২ সালে তিন শতক জমি কেনেন। পরে সেখানে পাঁচতলা একটি বাড়ি নির্মাণ করা হয়। তবে তার স্ত্রী খাইরুন নেসার নিজস্ব কোনো আয়ের উৎস ছিল না বলে তদন্তে উঠে আসে।

দুদকের তদন্তে বলা হয়, তাজুল ইসলাম নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীর নামে জমি কিনে ওই বাড়ি নির্মাণ করেন। বাড়িটির অর্ধেক নির্মাণ ব্যয় হিসেবে তারা ২৫ লাখ ৬১ হাজার টাকা দেখালেও গণপূর্ত বিভাগের তিন উপপ্রধান প্রকৌশলীর মাধ্যমে করা নিরপেক্ষ তদন্তে প্রকৃত ব্যয় ৩৮ লাখ ৬৮ হাজার টাকা পাওয়া যায়।

এ ছাড়া খাইরুন নেসার নামে ব্যাংকে থাকা অর্থসহ আরও ২১ লাখ ৩০ হাজার টাকার অস্থাবর সম্পদের সন্ধান পায় দুদক। সব মিলিয়ে তার নামে ৫৯ লাখ ৮৯ হাজার টাকার অবৈধ সম্পদ থাকার তথ্য তদন্তে উঠে আসে।

২০২২ সালের ৫ মার্চ তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন নেসার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় তিন বছর তদন্তের পর চলতি মাসের শুরুতে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদকের তদন্তে আরও দাবি করা হয়, খাইরুন নেসার নিজস্ব আয়ের কোনো উৎস পাওয়া যায়নি। তাজুলের অবৈধ আয় বৈধ করার উদ্দেশ্যেই তাকে কাগজপত্রে পোলট্রি খামারি হিসেবে দেখানো হয়েছিল বলে তদন্তে উল্লেখ করা হয়।


চট্টগ্রাম নগরের পশ্চিম শহীদনগর এলাকায় তৈয়্যবিয়া হাউজিং সোসাইটির একটি সরু গলিতে তাজুলের পাঁচতলা বাড়িটি অবস্থিত। বাড়িটিতে মোট ১৭টি ফ্ল্যাট রয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. সাহেদ জানান, রায় ঘোষণার সময় তাজুল ইসলাম ও তার স্ত্রী দুজনই আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল