ঢাকা | বঙ্গাব্দ

এদেশের জনগণ দূর্নীতিবাজের আর ক্ষমতায় দেখতে চায় না

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
এদেশের জনগণ দূর্নীতিবাজের আর ক্ষমতায় দেখতে চায় না ছবির ক্যাপশন: এদেশের জনগণ দূর্নীতিবাজের আর ক্ষমতায় দেখতে চায় না
ad728
বাঁশখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় ড. কর্ণেল অলি আহমদ বীরবিক্রম 

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ছবি সংযুক্ত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম) বলেছেন, ‘আমি বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু যখন বুঝলাম বিএনপি আর বেশিদিন টিকবে না, তাদের চিকিৎসা দরকার—সেদিনই বিএনপি ত্যাগ করেছি।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

১১ দলীয় জোটের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে কর্নেল অলি আহমদ বলেন, ‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে  নাকি নারীদের স্বাধীনতা হরণ করবে এবং বিভিন্ন ধর্মের মানুষকে তাদের ধর্ম পালনে বাধা দেবে। আমি স্পষ্ট করে বলতে চাই, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কারো ব্যক্তিগত কিংবা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। বরং নিসন্দেহে নির্ভয়ে যে যারা মত করে নিজ নিজ ধর্ম পালন করবে। এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে। 


তিনি আরো বলেন, বিএনপি এখন আগের বিএনপি নেই, এখন ভাড়াটিয়াদের বিএনপি হয়ে গেছে, তাদের দেশ পরিচালনার কোন সক্ষমতা নেই। তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আর্থিক খাতে অনিয়ম বাড়বে তাই এদেশের জনগণ দূর্নীতিবাজের আর ক্ষমতায় দেখতে চায় না।

বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে  ও দক্ষিণ জেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের ও উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, পীরে কামেল আল্লামা ইসহাক, চট্টগ্রাম মহানগর জামায়াতে আমীর নজরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব  মাওলানা মুফতি মুসা বিন ইজহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সাবেক আমীর অধ্যাপক জাফর সাদেক, 
প্রবীণ জামাত নেতা মীম সিদ্দিক ফারুকী, মাওলানা আবদুর রহমান, 
দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, মহানগর ছাত্র শিবির (উত্তর) তানবির হোসেন জুয়েল, দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি, খেলাফত মজলিসের দক্ষিণ জেলার সহ-সভাপতি নেছার উদ্দিন, নেজাম ইসলাম পার্টির মাওলানা ফজলুল করীম জিহাদী, দক্ষিণ জেলা নেতা বোরহান উদ্দিন রাজী, কেন্দ্রীয় সহ-সেক্রেটারী মোঃ ইসহাক, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সভাপতি নুর হোসেন, খেলাফত মজলিসের মাওলানা মাহবুবর রহমান, ভিপি বোরহান উদ্দিন, আজিজুল হক, এনসিপির চট্টগ্রাম মহানগর সভাপতি আরিফ মাইনুদ্দীন সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম-৯: সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমীর নির্বাচনী ইশতেহ

চট্টগ্রাম-৯: সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমীর নির্বাচনী ইশতেহ