নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
অদ্য ৯।০২।২০২৫ ইং তারিখ অংকুর সোসাইটির বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুলতানা ইয়াসমিন। সহকারী শিক্ষক ফারহানা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দি চিটাগং কোপারেটিভ হাউসিং সোসাইটির সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সদস্য প্রকৌশলী আবুল কালাম আজাদ,মইনুদ্দিন খান চৌধুরী শিমুল, কল্যাণের সাধারণ সম্পাদক মজিবুল হক সিদ্দিকী বাচ্চু, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চৌধুরী,অভিভাবক প্রতিনিধ রাশেদ কামাল, শিক্ষক প্রতিনিধ বিলকিস আক্তার প্রমুখ।অবসরপ্রাপ্ত সংবর্ধনা শিক্ষকরা হলেন প্রাক্তন প্রধান শিক্ষক লিলি বড়ুয়া, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চৌধুরী, প্রাক্তন সহকারী
সহ প্রধান শিক্ষক দীপ্তি সেন গুপ্ত,প্রাক্তন সহকারী শিক্ষক দেল আফরোজ চৌধুরী, নাজমা ইলিয়াস, শেলি ভট্টাচার্য, জলি ভট্টাচার্য। প্রদান অতিথি বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করেন

দৈনিক চট্টগ্রামপোস্ট