ঢাকা | বঙ্গাব্দ

লংগদু ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন।

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
লংগদু ওয়ামী’র নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন। ছবির ক্যাপশন: মসজিদ কমপ্লেক্সের শুভ উদ্বোধন
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন রাঙামাটি প্রতিনিধিঃ 

 রাঙ্গামাটির লংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ’ (ওয়ামী) কর্তৃক নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কমপ্লেক্সটির উদ্বোধন করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মোঃ হারুন এর সভাপতিত্বে, এবং ওয়ামী লংগদু উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বারের সঞ্চালনায় উদ্বোধনপূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ামী বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাক্তার মোঃ রিদোয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এডভোকেট মোঃ মোখতার আহম্মেদ, ভাইস-চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ আব্দুল আলীম, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মানছুরুল হক এবং লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, গাথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি তাজ মাহমুদ, এসিসট্যান্ট সেক্রেটারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, নবনির্মিত এই কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, একটি মাদ্রাসা এবং মসজিদের ইমামের জন্য বাসভবন। এর মাধ্যমে এলাকায় ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসার আরও বেগবান হবে।

সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে ইসলামী শিক্ষার মানোন্নয়নে ওয়ামী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে যে উদ্দেশ্যে এই মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তার সঠিক রক্ষণাবেক্ষণ ও লক্ষ্য বাস্তবায়নে এলাকাবাসীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ামী (WAMY) ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক বিপর্যয়ে কাজ করে আসছে। বাংলাদেশে ২০০০ সাল থেকে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধিত হয়ে সংস্থাটি শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস