মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে রয়েছে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৯ জন। এর মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮১৮ জন পুরুষ ও ১ লাখ ৯০ হাজার ৭৩৭ জন মহিলা এবং ৪ জন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে।
বাঁশখালী পৌরসভা এবং পুকুরিয়া, সাধানপুর, খানখানাবাদ, বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি, কাথরিয়া, সরল, শীলকূপ, চাম্বল, গন্ডামারা, শেখেরখীল, পুঁইছড়ি ও চনুয়া ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা শেষে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে-এ আসনে ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ) প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৭১ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৭৮ ভোট।
গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আরিফুল হক ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪১ ভোট।
ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা আব্দুল মালেক চেয়ার প্রতীকে পেয়েছেন ৮১১ ভোট।
মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক হারিকেন প্রতীকে পেয়েছেন ১০৪ ভোট।
তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট