ঢাকা | বঙ্গাব্দ

প্রশিক্ষণের পর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
প্রশিক্ষণের পর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ ছবির ক্যাপশন: প্রশিক্ষণের পর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 



নারীদের শুধু প্রশিক্ষণ দিলেই দায়িত্ব শেষ হয় না। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা দিয়ে তাঁরা কোথায় ও কীভাবে আয় করবেন, সেই পথও দেখাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, বাজারের চাহিদার সঙ্গে মিলিয়ে প্রশিক্ষণ না দিলে সরকারি অর্থ ও প্রশিক্ষণার্থীদের সময় নষ্ট হবে। প্রশিক্ষণের আগেই স্থানীয় চাহিদা, কাজের সুযোগ ও সম্ভাবনা নিয়ে পরিকল্পনা থাকতে হবে। শুধু নির্দিষ্ট সংখ্যক মানুষকে প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ ভাবা যাবে না। প্রশিক্ষণ শেষে তাঁরা কোথায় কাজ করবেন, সেই চিন্তাও থাকতে হবে।

দেশের বিভিন্ন এলাকার বাস্তবতা ভিন্ন হওয়ায় একই ধরনের প্রশিক্ষণ সব জায়গায় কার্যকর নাও হতে পারে বলে তিনি জানান। মহিলা বিষয়ক অধিদপ্তর ও সহযোগী এনজিওগুলোকে স্থানীয় চাহিদা যাচাই করে প্রকল্প সাজানোর আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, দক্ষতা নিয়মিত চর্চা করতে হবে এবং বাজার ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। একজন নারী প্রশিক্ষণ নিয়ে আয় শুরু করলে সেটি ব্যক্তিগত সফলতা। কিন্তু সেই দক্ষতা দিয়ে আশপাশের আরও নারী উপকৃত হলে সামাজিক সার্থকতা তৈরি হয়। সেলাই মেশিন পাওয়া নারীদের তিনি বলেন, এই কর্মসূচি তখনই সফল হবে, যখন তাঁদের কাছ থেকে আরও মানুষ প্রশিক্ষণ নেবে।

তিনি আরও বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। প্রশিক্ষণের সংখ্যা নয়, ফলাফলকে গুরুত্ব দিতে হবে। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও নিতে হবে। একটি মানবিক সমাজ গড়তে সরকার, প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন