ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে সৌদিপ্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে সৌদিপ্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে সৌদিপ্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মো. হাসান (নাম) নামে এক সৌদিপ্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ডে আফসার নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত হাসান আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বরুমছড়া এলাকার মো. সেলিম ও ছকিনা বেগমের ছেলে। তিনি প্রায় চার মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

নিহতের ছোট ভাই তৌহিদ হাসান জানান, প্রায় চার মাস আগে হাসানের সঙ্গে শেফালী বেগমের বিয়ে হয়। এটি হাসানের দ্বিতীয় বিয়ে। শেফালীরও আগে বিয়ে হয়েছিল। তাঁদের মধ্যে দাম্পত্য কলহ ছিল বলে দাবি করেন তিনি। তবে ওই কলহের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন