ঢাকা | বঙ্গাব্দ

সরিয়ে দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
সরিয়ে দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে ছবির ক্যাপশন: আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আইসিটির জন্য নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে রোববার দিবাগত রাত ১১টার দিকে এই খবরটি প্রকাশ করেছেন। এছাড়া সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে দ্য ডিসেন্ট।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিষয়টি সম্পর্কে অবগত ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র দ্য ডিসেন্টকে জানিয়েছে, রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা।

এ বিষয়ে তাজুল ইসলামকে ফোন করা হলে তিনি এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে আগ্রহী নন বলে জানান।

এদিকে তাজুল ইসলামের পরিবর্তে এ পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে। তিনি পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে দুর্নীতির মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন