ঢাকা | বঙ্গাব্দ

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের একান্ত সচিব হলেন ছাত্রদল নেতা আল আমিন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের একান্ত সচিব হলেন ছাত্রদল নেতা আল আমিন ছবির ক্যাপশন: একান্ত সচিব হলেন ছাত্রদল নেতা আল আমিন
ad728
মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধিঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ আল আমিন। গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত মোঃ আল আমিন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী দীপেন দেওয়ান যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা যতদিন তিনি আল আমিনকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। তিনি সরকারের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।


উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯ নম্বর আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন সাবেক বিচারক ও বিএনপি নেতা দীপেন দেওয়ান। গত ১৭ ফেব্রুয়ারি তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং ১৮ ফেব্রুয়ারি থেকে দাপ্তরিক কাজ শুরু করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি