ঢাকা | বঙ্গাব্দ

সরকার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
সরকার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে ছবির ক্যাপশন: সরকার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার কথা বলেছেন তথ্য ও সমপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

গতকাল নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আপনারা স্থায়ী সরকার, আমরা নির্বাচিত হয়ে নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করি। রাষ্ট্রের মালিক জনগণ, আমরা কেবল তাদের সেবক।

তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্র পরিচালনা করা। প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রীসভা বৈঠকেই স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে সরকার পরিচালনা করতে হবে। নির্বাহী বিভাগকে দলীয়করণ বা অপব্যবহার থেকে বিরত রেখে একটি প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি সরকারের রয়েছে। সরকার ইতোমধ্যে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। ঈদের আগেই এ কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি হবে আশা প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

একইসঙ্গে কৃষককার্ড কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, কৃষিযন্ত্র, কৃষি ঋণসহ বিভিন্ন সেবা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির সুযোগ না থাকে।

বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ চট্টগ্রাম বিভায় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি