ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় চাঁদাবাজি, মাটিখেকো ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি সরওয়ার জামাল নিজাম

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
আনোয়ারায় চাঁদাবাজি, মাটিখেকো ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি সরওয়ার জামাল নিজাম ছবির ক্যাপশন: এমপি সরওয়ার জামাল নিজাম
ad728
জে.এম জাবেদ- আনোয়ারা 

চট্টগ্রামের আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাটিখেকো,  বালু খেকোদের ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের কিছু লোকজন ও আমাদের দলের নাম ভাঙিয়ে কিছু লোকজন থানা পুলিশকে ম্যানেজ করে অপরাধ মাদক করবারি করে। এসব কাজ বন্ধ করতে হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এই আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, থানা অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহতাবউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর