ঢাকা | বঙ্গাব্দ

১৬ জালনোটসহ দম্পতি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
১৬ জালনোটসহ দম্পতি গ্রেফতার ছবির ক্যাপশন: ১৬ জালনোটসহ দম্পতি গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চাঁদপুরের মতলব উত্তরে ১৬টি এক হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর গ্রামের মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাতে মতলব উত্তর উপজেলার বোরচর এলাকার চর উমেদ বাজারে জালনোটসহ ওই দম্পতিকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জালনোটের সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...