ঢাকা | বঙ্গাব্দ

সচল হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
সচল হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা ছবির ক্যাপশন: সচল হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম, কার্ড, পিওএসসহ সব সেবা চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এ তথ্য জানিয়েছে।

 

এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস, কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়।

 

সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করে। এরপর মঙ্গলবার রাতেই কিউ-ক্যাশ জানায়, তাদের আওতাধীন সব সেবা স্বাভাবিক হয়েছে।

 

ব্যাংক এশিয়া এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে এবং গ্রাহকরা স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল