ঢাকা | বঙ্গাব্দ

হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী ছবির ক্যাপশন: মাওলানা আশরাফ আলী নিজামপুরী
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

উপমহাদেশের দ্বীনি দাওয়াত ও ইংরেজ বিরোধী সংগ্রামে উলামায়ে দেওবন্দের ঐতিহাসিক ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার ১২ মার্চ বৈলছড়ী ইউপিস্থ দারুল উলুম মারকাজুস সুন্নাহ মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের 
কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নেজামপুরী।

হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী শাখার সভাপতি মাওলানা নুরুল হক সুজিশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী শাখার  সহ-সভাপতি মাওলানা ফোজাইল বিন আবদুল জলিল, মাওলানা হেলাল উদ্দিন,
মাওলানা রেজাউল করিম ইরফান, ক্বারী মাওলানা এমরান, মাওলানা হানিফ আল মাহমুদ, মাওলানা ইউনুস, মাওলানা জোনাইদ রশিদ শওকী, মুফতি মাওলানা নছিম, হাফেজ মাওলানা আনোয়ার, মাওলানা এস এম ফয়জুল্লাহ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা জাফর, মাওলানা শফিউল্লাহ, মাওলানা মোঃ আনিস, মাওলানা জকরিয়া, মাওলানা হামিদ প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি আধ্যাত্মিক ও অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনকে কোনভাবেই রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করা যাবে না। যারা অতীতে হেফাজতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল