ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ হাফেজনগর দরবার শরীফ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (স.) ও ইফতার মাহফিল সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
চন্দনাইশ হাফেজনগর দরবার শরীফ মাবুদ মঞ্জিলে মিলাদুন্নবী (স.) ও ইফতার মাহফিল সম্পন্ন ছবির ক্যাপশন: ইফতার মাহফিল সম্পন্ন
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফের গাউছিয়া মাবুদ মঞ্জিলে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম) ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সম্প্রতি (গত ২৩ রমজান ১৪৪৭ হিজরি, ২৮ ফাল্গুন ১৪৩২ বাংলা, ১৩ মার্চ ২০২৬ ইংরেজি শুক্রবার) আশেকানে হাফেজনগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটির ব্যাবস্থাপনায় ঐতিহ্যবাহী চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা আশরাফুল আউলিয়া, হযরত আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী সূফী সৈয়দ ফজলুর রহমান (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী ৯৩ তম মহান পবিত্র চন্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে এ ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম) ও ইফতার মাহফিল যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। এ মাহফিল পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীল, পীরে তরীকত, মুফতি আল্লামা সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী (ম.)।

এতে মুসলিম উম্মাহ, দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন