ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক তরুণী মা ও তার দেড় বছর বয়সী শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা, নাকি নৃশংস হত্যাকাণ্ড— এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক দেয়াং বাজার সংলগ্ন সরকারি আশ্রয় প্রকল্পের একটি গুচ্ছগ্রামের ঘর থেকে সুমি আক্তার (২৮) ও তার মেয়ে ওয়াসিহা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে মা ও শিশুকন্যাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনাটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সুমির স্বামী মোহাম্মদ মিজান (২৫)। তাদের গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। সুমির বড় বোন বেবি আক্তার অভিযোগ করে বলেন, “আমার বোন আত্মহত্যা করার মানুষ না। বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করা হচ্ছিল। আমরা মনে করি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস জানান, “নিহতের স্বামী আমাকে ফোন করে প্রথমে আত্মহত্যার কথা জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি সন্দেহজনক মনে হয়। তাই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হওয়া যাবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন