নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার বিকল্প হিসেবে জাতীয় সংসদ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন কারা— সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বতে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট