ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া আশ্রয়ণ প্রকল্পে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2025 ইং
পটিয়া আশ্রয়ণ প্রকল্পে আগুন ছবির ক্যাপশন: পটিয়ার আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ আগুন
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)
 প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশ্রয়ণ প্রকল্পে(প্রকাশ গুচ্ছ গ্রাম)আগুন লাগলেও ফায়ার সার্ভিসের কর্মীদের দক্ষ ভুমিকায় রক্ষা পায় কয়েক,শ ঘর ও একটি স্কুল। 

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,১১ই নভেম্বর(মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় উপজেলার হাইদগাঁও ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে ইব্রাহিমের ঘরে গ্যাস সিলিন্ডার হতে আগুনের উৎপত্তি ঘটে।এলাকা বাসী পানি ও বালি নিয়ে আগুন নিভাতে চেষ্টা করে।ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনা স্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন,ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়া ক্ষয় ক্ষতির পরিমাণ থেকে রক্ষা পায় আশ্রয়ণ প্রকল্পের শত শত ঘর ও ছোট ছোট কোমলমতি শিশুদের পাঠদানের একটি স্কুল। 

পটিয়া উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বডুয়া বলেন। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্হলে পৌঁছে আগুন ছিটিয়ে যাবার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসে।ফলে বড় ধরনের ক্ষতি হতে রক্ষা পায় আশ্রয়ণ প্রকল্প প্রকাশ গুচ্ছ গ্রাম।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ