ঢাকা | বঙ্গাব্দ

ফটিকছড়িতে নিখোঁজের দু’দিন পর মিলল প্রতিবন্ধী ফারুকের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
ফটিকছড়িতে নিখোঁজের দু’দিন পর মিলল প্রতিবন্ধী ফারুকের মরদেহ ছবির ক্যাপশন: ফটিকছড়িতে নিখোঁজের দু’দিন পর মিলল প্রতিবন্ধী ফারুকের মরদেহ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে নিখোঁজের দুইদিন পর ফারুক উদ্দিন (৫৯) নামে এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুফতি বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারুক দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। শারীরিকভাবেও তার নানা সমস্যা ছিল। দুইদিন আগে তিনি নিখোঁজ হন। পরে বাড়ির পুকুরে তার মরদেহ পাওয়া যায়। বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন