নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম, ৩১ মার্চ: চট্টগ্রাম জেলায় হাম (Measles) পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্যে দেখা গেছে, নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় মোট ৮ জনের দেহে হাম রোগ নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মহানগর এলাকায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৮১ জন (২৬ জন পুরুষ ও ৫৫ জন নারী)। অন্যদিকে ১৫টি উপজেলায় এখন পর্যন্ত কোনো নতুন সন্দেহভাজন রোগী পাওয়া যায়নি।
নিশ্চিত রোগীর মধ্যে মহানগরে ৬ জন এবং উপজেলায় ২ জন রয়েছেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
এছাড়া নমুনা পরীক্ষার জন্য মোট ৯১টি স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে মহানগর থেকে ৭৭টি এবং উপজেলাগুলো থেকে ১৪টি নমুনা নেওয়া হয়েছে। এসব নমুনা পরীক্ষা করা হচ্ছে ঢাকার NPMI ও IPH ল্যাবে।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট