ঢাকা | বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট ছবির ক্যাপশন: যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট।

 

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি যাত্রা করে।

 

 

চার দিনের সফর শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও, বিমান বা যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে যাত্রা করা সম্ভব হয়নি।

 

পরে চার ঘণ্টা পর স্থানীয় সময় সোয়া ১০টার দিকে (বাংলাদেশ সময় সোয়া ৭টা) উড়োজাহাজটির ক্রুটি সারিয়ে তা যাত্রার জন্য প্রস্তুত হয়।

 

বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য যাত্রা বিলম্ব হয়। কারিগরি ক্রুটির সমাধান হলে প্রধানমন্ত্রীসহ সবাই বিমানে উঠেছেন।

 

যাত্রা বিলম্বের জন্য তিনি যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন