ঢাকা | বঙ্গাব্দ

লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের ছবির ক্যাপশন: লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের
ad728
এম মনির চৌধুরী রানা 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে লরির ধাক্কায় মোহাম্মদ সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দেশটির আল খুজামিয়া এলাকায় পিকআপে করে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির মৃত আবদুল মোতালেব সিকদারের ছেলে। তাঁর দুই মেয়ে রয়েছে।

নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, বৃহস্পতিবার দুপুরে পিকআপে করে কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হন মহসিন। পরে তাঁকে উদ্ধার করে শারজাহর এমকিউএইচ আল কাসিমি হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে তাঁর মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পরিবার সূত্রে জানা গেছে, মহসিন প্রায় দুই যুগ ধরে সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়ামের কাজ করতেন। ২০২৪ সালের শেষ দিকে তিনি দেশে এসেছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ