ঢাকা | বঙ্গাব্দ

ফটিকছড়িতে অজ্ঞাত পরিচয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
ফটিকছড়িতে অজ্ঞাত পরিচয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: ফটিকছড়িতে অজ্ঞাত পরিচয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের ফটিকছড়িতে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডস্থ নার্সারি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নার্সারি সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ নাসিরকে জানালে, ইউপি সদস্য দ্রুত পুলিশকে খবর দেন। উদ্ধারকালে নিহতের শরীরে কোনো পোশাক ছিল না এবং তার মাথায় লম্বা চুল ছিল। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স