নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির (রেজি. নং-৭৭৭২) ৯ম ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুন্সি মিয়া সওদাগরের সুযোগ্য সন্তান মোহাম্মদ ফয়সাল হোসেন।
নির্বাচনে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমিতির সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোহাম্মদ ফয়সাল হোসেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে এমবিএ সম্পন্ন করেছেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বর্তমানে রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের একজন সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তরুণ নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রমে নতুন গতি সঞ্চার, ব্যবসায়ীদের ঐক্য সুদৃঢ়করণ এবং সমিতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। তার আগামী দিনের সার্বিক সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।
দৈনিক চট্টগ্রামপোস্ট