খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই-বিঝুকে ঘিরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৫ দিনব্যাপী বর্ণাঢ্য বিঝু মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
১৪৩২ বঙ্গাব্দ ও ২০২৬ খ্রিষ্টাব্দ উপলক্ষে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রী বিমল কান্তি চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের চিফ চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। সভাপতিত্ব করেন ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিঝু উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী চয়ন বিকাশ চাকমা, স্বাগত বক্তব্য রাখেন, আনন্দ মোহন চাকমা বলেন,
দীঘিনালা বিঝু উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মেলার উদ্বোধনের পরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চাকমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করেন। বর্ণিল পোশাকে সজ্জিত শিল্পীদের পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
বিঝু উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক ৩নং কবাখালী ইউনিয়নে চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান জানান, পাঁচ দিনব্যাপী এ মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খেলাধুলা, স্থানীয় হস্তশিল্প প্রদর্শনী এবং নানা ধরনের গ্রামীণ মেলার আয়োজন। এ উৎসবের মাধ্যমে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে।
উল্লেখ্য, বৈসুক, সাংগ্রাই ও বিঝু পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব, যা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে উদযাপিত হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট