ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি’র সাথে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি’র সাথে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ ছবির ক্যাপশন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি’র সাথে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) বিশ্ব দরবারে একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করতে প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই অ্যাসোসিয়েশন) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশ্ববরেণ্য জিনবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দ চবি ভিসি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে গেলে তিনি এ মতপ্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি, প্রখ্যাত সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানা এবং সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আছলাম মোরশেদের নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত সভাপতির বক্তব্যে আবদুল মান্নান রানা বলেন, "আমাদের প্রিয় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত মানোন্নয়নে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইতিবাচক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে আমাদের সংগঠনের সার্বিক সমর্থন ও সক্রিয় অংশীদারিত্ব অব্যাহত থাকবে। একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে ভিসি মহোদয়ের গৃহীত যুগান্তকারী পদক্ষেপগুলোর জন্য আগামী প্রজন্ম তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।"
মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন এবং ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সালেহ জহুর, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাজী সিরাজুল ইসলাম ও প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দীন (এডভোকেট), যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন ও মাহবুবুল বশর রেজা আলী চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক প্রামাণ্যচিত্র নির্মাতা ইসমাইল চৌধুরী, অর্থ সম্পাদক শিল্পোদ্যোক্তা মো. সাইফুদ্দিন শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুল হাদি চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জয়েন উদ্দীন বাবু, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাকিয়া সুলতানা সাকি, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ওয়াহীদুল আলম এবং মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন ইসলাম।
এছাড়া নির্বাহী সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মনোজিত কুমার ধর, প্রফেসর মো. সাইফুদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট মোসতাক আহমদ এবং সদস্য চৌধুরী কেএনএম রিয়াদ।
সৌজন্য সাক্ষাৎ শেষে অ্যালামনাই নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় উপাচার্যের পাশে থাকার দৃঢ় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার প্রকাশ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ