ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শনাক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শনাক্ত ছবির ক্যাপশন: চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শনাক্ত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে রেখেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর