ঢাকা | বঙ্গাব্দ

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ছবির ক্যাপশন: ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি সরকারি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও সৈয়দ সৈয়দা স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘট পালনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ফটিকছড়ি উপজেলার এক ছাত্রলীগ নেতার ফেসবুক আইডি থেকে প্রকাশিত একটি ভিডিও আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে মুখ পরা অবস্থায় তাকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলানোর কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কিছু জানানো হয়নি। এ ধরনের কোনো ঘটনা ঘটলে জড়িত অপরাধীকে ছাড় দেওয়া হবে না।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর