ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ডেনমার্কের বিনিয়োগ ও সহযোগিতাসংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠান ঘুরে দেখছেন রাষ্ট্রদূত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
চট্টগ্রামে ডেনমার্কের বিনিয়োগ ও সহযোগিতাসংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠান ঘুরে দেখছেন রাষ্ট্রদূত ছবির ক্যাপশন: চট্টগ্রামে ডেনমার্কের বিনিয়োগ ও সহযোগিতাসংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠান ঘুরে দেখছেন রাষ্ট্রদূত ও স্টেট সেক্রেটারি
ad728
প্রতিবেদক: আবদুল মতিন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত 'ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার' ও দেশটির উন্নয়ননীতি-বিষয়ক স্টেট সেক্রেটারি 'এলসেবেথ সোন্ডারগার্ড ক্রোন' চট্টগ্রামে ডেনমার্কের বিনিয়োগ ও সহযোগিতাসংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। আজ মঙ্গলবার তাঁরা লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণস্থল, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ঘুরে দেখছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সফরের তিন প্রতিষ্ঠানের মধ্যে লালদিয়া কনটেইনার টার্মিনাল ডেনমার্কের সবচেয়ে বড় বিনিয়োগ। ডেনমার্কের এ.পি. মোলার-মার্স্কের পুরো মালিকানাধীন প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস ২০২৫ সালের ১৭ নভেম্বর টার্মিনালটি ডিজাইন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনার চুক্তি করেছে। চুক্তির মেয়াদ ৩০ বছর। প্রকল্পে ৫৫০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হচ্ছে। এটি বাংলাদেশ ও ডেনমার্কের সরকারি পর্যায়ের অংশীদারিত্বের ফল। টার্মিনালের মালিকানা থাকবে বাংলাদেশের হাতেই। এটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের পঞ্চম কনটেইনার টার্মিনাল। 

কাফকো বাংলাদেশ, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের যৌথ মালিকানার প্রতিষ্ঠান। এতে ডেনমার্কের হালদোর টপসো ও দেশটির সরকারি বিনিয়োগ তহবিল (আইএফইউ) শেয়ারহোল্ডার। 

এইউডব্লিউর সঙ্গে ডেনমার্কের সম্পর্ক সহযোগিতার। ডেনমার্কের প্রয়াত ফার্স্ট লেডি লোন ডিবকিয়ার ছিলেন বিশ্ববিদ্যালয়টির সহ-প্রতিষ্ঠাতা। সম্প্রতি তরুণ নারীদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ডেনমার্ক ও এইউডব্লিউ একটি নতুন প্রকল্পে যুক্ত হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি