“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা পল্লবী দাশ গুপ্তা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিএপি ফার্টিলাইজার কোং কল্যাণ সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সমবায়ী মাহফুজুর রহমান এবং আঙ্গিনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সমবায়ী পূরবী সিংহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মধুকর মনোহর পাপড়ী।
এসময় আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি, ম্যানেজারসহ সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট