ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে কৃষক-কৃষাণীর পুষ্টি বাগান স্থাপন ও কৃষি উন্নয়নে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
লংগদুতে কৃষক-কৃষাণীর পুষ্টি বাগান স্থাপন ও কৃষি উন্নয়নে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন,
 লংগদু প্রতিনিধি:

​কৃষিকে সমৃদ্ধশালী এবং খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলায় ৬০ জন কৃষক-কৃষাণীকে নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়।


​রবিবার (০২ নভেম্বর), সকাল ১০ ঘটিকায় লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে উপজেলা হর্টিকালচার হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
​এই প্রশিক্ষণটি '২০২৫-২০২৬ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এবং 'কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প'-এর আওতায় আয়োজন করা হয়। দুটি পৃথক ব্যাচে মোট ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
​প্রশিক্ষণে অতিথিরা অনাবাদি পতিত জমি এবং বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন-এর গুরুত্ব তুলে ধরেন। কীভাবে কৃষকরা নিজের পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে কৃষিকে আরও উন্নয়নমুখী ও সমৃদ্ধশালী করতে পারে, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

​ এ সময় লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ট্রেনিং সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ​মনিরুজ্জামান, উপপরিচালক, রাঙামাটি পার্বত্য জেলা। অরুন রায়, অতিরিক্ত উপপরিচালক, রাঙামাটি পার্বত্য জেলা, সহ উপস্থিত আরোও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
​দুই দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক কৃষক-কৃষাণীর মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা সার, বীজ, চারা সহ প্রয়োজনীয় কৃষি সামগ্রী বিতরণ করেন, যা তাদের পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও কৃষি কার্যক্রমে সহায়ক হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত