ঢাকা | বঙ্গাব্দ

কোদালের কোপে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
কোদালের কোপে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার ছবির ক্যাপশন: কোদালের কোপে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় কোদালের কোপে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টায় পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত গৃহবধূ মাহিনূর আক্তার (২৪) মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকার আবুল কালামের স্ত্রী। তিনি দুই সন্তানের মা।

নিহতের স্বামী আবুল কালাম স্বীকারোক্তিতে বলেন, সন্ধ্যায় তার সাথে স্ত্রী মাহিনূরের ঝগড়া ও মারামারি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর জখম হয়। এতে মাথা ফেটে গিয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় মাহিনূর। একই কথা বলেন আবুল কালামের মা খাদিজা বেগম।

তবে নিহতের পিতা আবু তাহেরের দাবি- তার মেয়ে মাহিনূরকে তারই স্বামী মো. আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী আবুল কালামকে গ্রেপ্তার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাখ খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়