মামুন মুহাম্মদ, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি এলপিজি গ্যাসের গোডাউনের মালামাল জব্দসহ গোডাউন দুটি সিলগালা করে দিয়েছেন উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরের দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গারাঙ্গিয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোডাউনে মজুদ করে রাখা গ্যাস সিলিন্ডার ও মালামাল জব্দসহ গোডাউন দুটি সিলগালা করে দিয়েছেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মীসহ একদল আনসার সদস্য।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বারদোনা গারাঙ্গিয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় দুটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। তাছাড়া নকল বসুন্ধরা এলপিজি গ্যাস সিলিন্ডারও মজুদ করে রাখা ছিল। তাই গোডাউন দুটির মালামাল জব্দ ও সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোডাউনের মালিক মোঃ আলমগীরের বিরুদ্ধে নিয়মিত মামলা মা দায়ের করা হবে দায়ের করা হবে দায়ের করা হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট