ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
কুমিল্লার হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার ছবির ক্যাপশন: কুমিল্লার হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
কুমিল্লার চৌদ্দগ্রামের ইলিয়াস হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। যৌথ অভিযানে তাকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানকারী দল বৃহস্পতিবার (৭ মে) রাতে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার ডিটি রোডে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বেরলা এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ইলিয়াস হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর পলাতক আসামি রুবেল সীতাকুণ্ডে অবস্থান করছেন। পরে এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
মামলাটি চৌদ্দগ্রাম থানায় গত বছরের ১৭ অক্টোবর করা হয়। মামলায় দণ্ডবিধির হত্যা, ভয়ভীতি প্রদর্শন ও সহযোগিতা-সংক্রান্ত একাধিক ধারা উল্লেখ রয়েছে।
র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ