ঢাকা | বঙ্গাব্দ

নাজিমুর রহমান নাজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিমা আকতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
নাজিমুর রহমান নাজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিমা আকতার ছবির ক্যাপশন: নাজিমুর রহমান নাজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিমা আকতার
ad728
প্রত্যয় দত্ত (চট্টগ্রাম প্রতিনিধি)

চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সচিব জনাব নাজিমুর রহমান নাজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও বৃহত্তর বাকলিয়া ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মিসেস রিমা আকতার।

সৌজন্য সাক্ষাৎকালে নাজিমুর রহমান নাজিম বলেন, “আমাদের মহিলা দলে আপনাদের মতো সুশিক্ষিত নারী খুবই প্রয়োজন। আপনি জনগণের জন্য কাজ করছেন। জনগণ যদি আপনাকে চায়, ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।”

এসময় উপস্থিত ছিলেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সদস্য সচিব মহিউদ্দিন মিজান, বাকলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব, ইবনে সিনা (নাইস), ফরহাদ, বাকলিয়া শহীদ এন.এম.এম.জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন রাকিব, তরুণ বাংলাদেশ অরাজনৈতিক সংগঠনের সভাপতি জায়েদ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতাকর্মীরা।

সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশ, সমাজ ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন