ঢাকা | বঙ্গাব্দ

ঈদে বাঁশখালী সড়ক যানজট মুক্ত রাখার দাবিতে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সভা

  • নিউজ প্রকাশের তারিখ : May 21, 2026 ইং
ঈদে বাঁশখালী সড়ক যানজট মুক্ত রাখার দাবিতে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সভা ছবির ক্যাপশন: ঈদে বাঁশখালী সড়ক যানজট মুক্ত রাখার দাবিতে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সভা
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
আসন্ন ঈদে আনোয়ারা-বাঁশখালী- পেকুয়া প্রধান সড়ক যানজট মুক্ত রাখা ও যাত্রী হয়রানির বন্ধের দাবিতে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের এক সভা ২০ মে সন্ধ্যায় নগরীর জামালখানস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের ভারপ্রাপ্ত আহবায়ক বাংলাদেশের স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব বিশিষ্ট এনেসথেসিস্ট ডা. রশিদ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রবীণ শ্রমিক নেতা তপন দত্ত, অবসরপ্রাপ্ত বীমা কর্মকর্তা হাসান মোস্তফা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, ফোরামের অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, বাঁশখালী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শহীদ উদ্দিন, উপকূলীয় ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ কনক, বীমা কর্মকর্তা এএন হেলাল চৌধুরী, এপিপি এড. নাসির উদ্দিন, ব্যাংকার অঞ্জন কুমার দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, দৈনিক চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত ও তরুণ সমাজকর্মী চৌধুরী এমএ ওয়াহহাব। 

এতে বক্তারা চট্টগ্রাম আনোয়ারা বাঁশখালী পেকুয়া সড়কে যানজট নিরসনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিশেষ করে ঈদুল আযহাকে সামনে রেখে প্রধান সড়কের উপর থেকে আনোয়ারা সরকার হাটের পশু বাজারকে সরিয়ে মূল হাটে স্থানান্তর করার দাবি উঠে। একই সাথে চাঁদপুর বাজার, গুনাগরী মোড় ও চাম্বল বাজার এলাকার নিত্যনৈমিত্তিক ভয়াবহ যানজট নিরসনে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান বক্তারা। সভায় ঈদকে সামনে রেখে যাত্রীদের গলাকাটা ভাড়ার খড়ক থেকে মুক্তি দিতে প্রশাসনের যথাযথ নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য