ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের আন্তঃফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2025 ইং
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের আন্তঃফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত ছবির ক্যাপশন: চট্টগ্রামে বৌদ্ধ যুব পরিষদের আন্তঃফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত।
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 


আজ নগরীর ভি.আই.পি টার্ফে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ,চট্টগ্রাম অঞ্চলের আন্ত:ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এর ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শাপলা ও দোয়েল দুই দলে বিভক্ত হয়ে অতিরিক্ত খেলোয়াড় সহ মোট ১৬ জন খেলায় অংশগ্রহণ করেন। অত্যন্ত আক্রমনাত্বক ভাবে জয়ের লক্ষ্যে দীর্ঘ ১ ঘণ্টা ব্যাপী খেলা অনুষ্ঠিত হয়। শাপলা-৫ গোল ও দোয়েল ৫ গোলের মধ্যে দিয়ে খেলার ফলাফল ড্র তে গড়ায়। রোটারীয়ান সজীব বড়ুয়া ডায়মন্ডের অধিনায়কত্বে দোয়েল দলে খেলেন বাবু আশীষ বড়ুয়া, বাবু অনুপম বড়ুয়া, বাবু বিশ্বজিত বড়ুয়া রেবু, বাবু তুষার বড়ুয়া, বাবু তাপস বড়ুয়া, বাবু জাতক বড়ুয়া, বাবু শিমুল কান্তি বড়ুয়া ও ছোটন বড়ুয়া প্রমুখ এবং বাবু শংকর বড়ুয়ার অধিনায়কত্বে শাপলা দলে খেলেন বাবু নিপুণ বড়ুয়া, বাবু লায়ন মানস বড়ুয়া রাসেল , বাবু রাজীব বড়ুয়া, বাবু প্রভাকর বড়ুয়া লাভলু, বাবু লায়ন সুমন বড়ুয়া ও বাবু দীপংকর বড়ুয়া প্রমুখ। উক্ত খেলা পরিচালনা করেন  কর আইনজীবী বাবু বুলবুল বড়ুয়া এবং ধারা ভাষ্যকার ছিলেন এস. সুদত্ত বড়ুয়া ও বাবু সমদত্ত বড়ুয়া। অতিথি হিসেবে সমগ্র খেলা উপভোগ করেন "বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব) এর সভাপতি বাবু স্বপন কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক বাবু সপু বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের অধ্যাপক পলাশ বড়ুয়া, ড.সৌমেন বড়ুয়া, বাবু সাগর বড়ুয়া ববি, বাবু রিপন বড়ুয়া, বাবু রাসেল বড়ুয়া,বাবু পিযুষ বড়ুয়া, বাবু মিলটন বড়ুয়া, বাবু বিশ্বজিত বড়ুয়া চৌধুরী ও বাবু চঞ্চল বড়ুয়া প্রমুখ। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উক্ত খেলা শেষ হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর