ঢাকা | বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার ছবির ক্যাপশন: নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) বিকেল ও রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজী, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী বাপ্পী, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ, সাইফুদ্দীন ও আশরাফুল ইসলাম।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা থাকায় গ্রেফতার করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন