ঢাকা | বঙ্গাব্দ

চারুকলা শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2025 ইং
চারুকলা শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ ছবির ক্যাপশন: চবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ অভিযোগ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শাখা ছাত্রদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত নেতাকর্মীরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ রেদোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক জমাদিউল আউয়াল সুজাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম। গত শনিবার (২২ নভেম্বর) প্রেরিত শোকজপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো। গত ১৯ নভেম্বর মধ্যরাতে দুই নম্বর গেট এলাকায় চারুকলা ইনস্টিটিউটের ২০–২১ সেশনের শিক্ষার্থী আলম আলমাস মাহমুদ রাফিদকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করেন। ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টরের নিকট লিখিত অভিযোগে জানান, তাকে ইট দিয়ে মাথা থেতলিয়ে দেওয়ার চেষ্টা করে ছাত্রদল নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য