ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়ার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তি নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2025 ইং
চকরিয়ার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তি নিহত ছবির ক্যাপশন: ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যাক্তি নিহত
ad728
মোঃ একরামুল হক 
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদী থেকে অবৈধভাবে বাল্কহেড ও ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। জরিমানা পরিশোধ না করলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌ–পুলিশ এবং হালদা নদীর পাহারাদাররা অংশ নেন। অভিযান চলাকালে অবৈধভাবে চলা ড্রেজার ও বাল্কহেডের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে।###


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন