ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতালে গভীর পর্যবেক্ষণে খালেদা জিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং
হাসপাতালে গভীর পর্যবেক্ষণে খালেদা জিয়া ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। তিনি বলেন, চেয়ারপার্সন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন। খবর বাংলানিউজের।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন