ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য ছবির ক্যাপশন: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে এ পদত্যাগপত্র দেন।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, ‘আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন ভালো পর্যায়ে রয়েছে। আমি এখন দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।’

তিনি সেসময় আরও উল্লেখ করেছিলেন, রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়