ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
লংগদুতে সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ ছবির ক্যাপশন: লংগদুতে সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধিঃ

পার্বত্য রাঙামাটির লংগদুতে এক অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা গোদাবনছড়া ইউনিয়নে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

আজ রবিবার (০৪ অক্টোবর) গোদাবনছড়া ইউনিয়নের বাসিন্দা মিখন চাকমার হাতে লংগদু জোনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা ও ঢেউটিন তুলে দেন লংগদু জোন কমান্ডার। 

এ সময় তিনি অসহায় পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, মানবিক সহায়তা ও সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ে শান্তি ও সাধারণ মানুষের সেবায় আমাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য