ঢাকা | বঙ্গাব্দ

আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে ছবির ক্যাপশন: আবাসনের দাবিতে ১৪ বছর পর ধর্মঘট স্পেনে,
ad728

নিউজ ডেস্ক

স্পেনের ১৪ বছরের খরা কাটিয়ে দেশটিতে পালিত হয়েছে ঐতিহাসিক সাধারণ ধর্মঘট। জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং তীব্র আবাসন সংকটের প্রতিবাদে প্রধান দুটি শ্রমিক ইউনিয়নের ডাকে এই আন্দোলন নামে রাজপথে।

​রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলোতে ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে শ্রমিক ও সাধারণ মানুষ পিকেটিংয়ে অংশ নেন। তবে সন্ধ্যার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস, পিপার স্প্রে ও ফোম বুলেট ব্যবহার করে। দেশজুড়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে আহত হয়েছেন ২০ জন বিক্ষোভকারী। সহিংসতার আশঙ্কায় গ্রান ভিয়াসহ বিভিন্ন এলাকার বড় বড় ব্র্যান্ডের দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা।

​মূলত চরম আবাসন সংকটের ক্ষোভ থেকেই এই ধর্মঘটের সূত্রপাত। বর্তমানে স্পেনে প্রায় সাড়ে সাত লাখ বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশটির তরুণদের গড় আয়ের প্রায় ৯৮ শতাংশ চলে যায় কেবল বাড়িভাড়া মেটাতে।

​এদিকে শ্রমিক ইউনিয়নগুলো আন্দোলনকে সফল দাবি করে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ব্যবসায়িক সংগঠনের মতে, এ ধরনের ধর্মঘট সংকট সমাধানের বদলে অর্থনীতিকে আরও জটিল করে তুলবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর