ঢাকা | বঙ্গাব্দ

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী ছবির ক্যাপশন: এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী
ad728
 নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না। যত বড় মন্ত্রী হোক, যত বড়ই পাওয়ারফুল লোক হোক—এ সরকারের আমলে পৃষ্ঠপোষকতার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম কাস্টমসকে প্রভাবশালী সিন্ডিকেটের ভয়মুক্ত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে একটি স্থিতিশীল অর্থনীতির দিকে নিয়ে যাওয়া এবং অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে একটি পদক্ষেপ হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করা।

তিনি বলেন, অর্থনীতি চাঙ্গা করে কর্মসংস্থান সৃষ্টি করা, রপ্তানি ও শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা সরকারের লক্ষ্য। যেন ব্যবসায়ীরা কোনো বাধা ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে।
তিনি আরও বলেন, বিগত দিনে ব্যবসা কার্যক্রমকে বিভিন্ন দিক থেকে বাধাগ্রস্ত করা হতো। বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে ব্যবসাকে বাধাগ্রস্ত করা হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে ডিরেগুলেশন কার্যকর করার জন্য ঘোষিত বাজেটে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। ডিরেগুলেশনকে আরও কার্যকর ও বাস্তবায়নের জন্য অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি আজকে এ সভা।
অর্থমন্ত্রী বলেন, আমরা বন্দর ও কাস্টমস সেবা আরও সহজ করতে চাই। কোনো বাধা ছাড়াই যেন চলতে পারে। এর মাধ্যমে ব্যবসায়ীদের খরচ কমবে। সাধারণ দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বন্দরের অতিরিক্ত খরচ। এছাড়া কাস্টমসের দীর্ঘসূত্রতার বিষয়টিও বারবার উঠে এসেছে।

এসময় বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মনিরুজ্জামানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে অর্থমন্ত্রী বন্দর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্টসহ বন্দরের স্টেক হোল্ডারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠকে বন্দর ও কাস্টমসের মধ্যে বিদ্যমান জটিলতা নিরসন, বন্দর ব্যবস্থাপনায় গতি ফেরানো, কাস্টমস সেবার প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি ব্যবসায়িক খরচ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি