আব্দুল ওয়াহাব,লোহাগাড়া চট্রগ্রাম: নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ, ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্রগ্রামের লোহাগাড়ার পদুয়ায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। এর আগে দুপুর ২.৩০মিনিটে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান ।
তিনি আরও বলেন, নির্বাচনে জনগণ নতুন ফ্যাসিবাদকে লালকার্ড দেখাবে,‘আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা বরখেলাপ হবে না ইনশাআল্লাহ । যুবকদের উদ্দেশে বলেন, ‘তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ তা প্রমাণ করে দেবে।দেশের যে টাকা বাহিরে পাচার করা হয়েছে ক্ষমতায় গেলে আমরা তা টেনে বের করে নিয়ে আসবো। নির্বাচিত হলে চাঁদাবাজদের কোন প্রশ্রয় দেওয়া হবেনা। ইনসাফের সরকারের সুযোগ দিলে কাউকে ছাড় দেওয়া হবেনা। এই দেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। বীরেরা পালাইনা, বীরেরা বিজয়ী হয়। ১৮কোটি মানুষের বিজয় হবে আগামী ১৩ফেব্রুয়ারি। এ সময় তিনি প্রতিটি আসনের প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন্ ।
দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্ব সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় বিশাল জনসভায় বক্তব্যে রাখেন এলডিপির চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি,সাবেক এমপি আনম শামশুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ব্যারিষ্টার হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর,চট্টগ্রাম টিম অঞ্চলের সদস্য জাফর সাদেক,চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী,
চট্টগ্রাম-১৬ আসনের ১১দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, চট্টগ্রাম-১৩ আসনের ১১জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান, বান্দরবান ৩০০ আসনের ১১দলীয় জোটের প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন,ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকসুর) জিএস এসএম ফরহাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি মোহাম্মদ ইছহাক,বান্দরবান জেলা জামায়াতের আমীর এসএম আবদুস সালাম, নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম আজাদ,রাঙামাটি জেলা জামায়াতের আমীর আবদুল আলী, নেজাম ইসলামী পার্টির আমীর সরওয়ার কামাল আজিজি, খেলাফত মজলিশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান ইসলামাবাদি, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মোঃ নোমান, নেজাম ইসলামী পার্টির যুব সচিব নজরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, ডেপুটি এটর্নী জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন,দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এয়াকুব আলী,দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর হোসাইন,লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীরঅধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর কুতুব উদ্দিন, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার আমীর সিরাজুল ইসলাম,চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিম, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল্রাহ আরমান, পলাশ দাশ, এবি পার্টির যুগ্ন সম্পাদক যায়েদ হাসান চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপির সেক্রেটারি গোলাম কিবরিয়া শিমুল,দক্ষিণ জেলা খেলাফল মজলিশের যুগ্ন সচিব মাহমুদুল করিম কাসেমি,নেজাম ইসলামী পার্টির দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মহি উদ্দিন হেলালী, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সদস্য তানজিরুল ইসলাম জুয়েল, লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুনু মিঞা প্রমুখ।
জনসভায় ১১দলীয় জোটের সকল নেতৃবৃন্দসহ, কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট